নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণে গ্রেপ্তার - The News Lion

নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণে গ্রেপ্তার




দি নিউজ লায়ন ;  একাদশ শ্রেণীর নাবালিকা এক ছাত্রীকে প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে এক ব‍্যক্তিকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত ওই নাবালিকা ছাত্রীকেও উদ্ধার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম প্রশান্ত হাজরা। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সরকার পাড়া এলাকায়। 


পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা শহরের একটি নামি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী গত রবিবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর রাত গড়িয়ে মধ্য রাত হলেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে শুরু করে ছাত্রীর পরিবার। সোমবার সূত্র মারফত জানতে পারে সরকার পাড়ার বাসিন্দা প্রশান্ত হাজরা  ওই ছাত্রীকে অপহরণ করেছে। 


ওইদিন সন্ধ্যায় নবদ্বীপ থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকা ছাত্রীর মা। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সরকার পাড়ার একটি গোপন ডেরা থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি অপহৃত ছাত্রীকেও উদ্ধার করে পুলিশ।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.