জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চললো খড়দহে - The News Lion

জমি বিবাদকে কেন্দ্র করে গুলি চললো খড়দহে




দি নিউজ লায়ন ;  জমি বিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার গুলি চললো উত্তর চব্বিশ পরগনার খড়দহের সদরহাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বৃহস্পতিবার  সকালে  কল্যাণী এক্সপ্রেস ওয়ের পাশে সদরহাটিতে একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বে চলল দুই রাউন্ড গুলি। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি এমনটাই জানা গিয়েছে। তবে   ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.