আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার - The News Lion

আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনকালে দলটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।  


বিক্রম কুমার দোরাইস্বামী আওয়ামী লীগের কার্যালয়ে গেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান। পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 


 এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.