বাংলাদেশে ৬০ কোটি টাকার মাদকসহ ধরা পড়লো ৬ চোরাকারবারি - The News Lion

বাংলাদেশে ৬০ কোটি টাকার মাদকসহ ধরা পড়লো ৬ চোরাকারবারি




ঢাকা প্রতিনিধি : মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকার কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে ৬০ কোটি টাকার কোকেনসহ চোরাকারবারি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব।  গোপন সংবাদে মঙ্গলবার বিকালে র‌্যাব-১০ এর সদস্যরা তাদের আটক করে। 


 র‌্যাব-১০ এর সহ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদে বিকালে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করা হয়।  


পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলিস্তানে হোটেল মেঘনায় অভিযান চালিয়ে আরও তিন মাদক কারবারিকে ১ কেজি ৮০ গ্রাম কোকেনসহ আটক করা হয়।  বুধবার ঢাকার কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.