শালবনিতে হাতির তাণ্ডব অব্যাহত - The News Lion

শালবনিতে হাতির তাণ্ডব অব্যাহত




দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকে দলমা থেকে আসা হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। প্রায় ১০ থেকে ১২ দিন  ধরে দলমা থেকে আসা  প্রায় ৩৫ থেকে ৪০ টি দাঁতাল হাতি শালবনি ব্লক জুড়ে প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে। যার ফলে মাঠে থাকাকফি, আলু, বেগুন, টমেটো চাষের ব্যাপক ক্ষতি করছে হাতির দল।


 শালবনি ব্লকের কুমিরকাটা, গোদাপিয়াশাল সীতানাথপুর,মেটাল সহ বিভিন্ন গ্রামে হাতির দল গিয়ে তাণ্ডব চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছে  সবজি চাষের ক্ষতির পাশাপাশি খামারে থাকা ধানের ব্যাপক ক্ষতি করছে হাতির দল বলে গ্রামবাসীরা জানায়। যার ফলে ওই এলাকার চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। সবজি ও ধানের ক্ষতির পাশাপাশি বাড়িঘর ভাঙচুর শুরু করেছে।


এলাকার বাসিন্দারা বনদফতর কে বিষয়টি জানালেও হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর কোন ব্যবস্থা  করেনি বলে গ্রামবাসীদের অভিযোগ। তাই বন দপ্তরের উপর ক্ষোভ আছড়ে পড়ছে ওই এলাকার গ্রামবাসীদের। গ্রামবাসীরা জানায় যেভাবে প্রতিনিয়ত হাতি লোকালয়ে ঢুকে পড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার তারা আশঙ্কা করছেন। গ্রামবাসীরা সন্ধার পর  ওই এলাকার রাস্তা দিয়ে  যাতায়াত করতে পারছে না। 


যার ফলে হাতির হামলার আশংকায় শুক্রবার বড়দিনের আনন্দ থেকে বঞ্চিত ওই এলাকার বাসিন্দারা।বন দফতরের পক্ষ থেকে যাদের ফসল ও ঘর বাড়ি হাতির দল ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। গ্রামবাসীদের তাতেও মন ভরছে না ।গ্রামবাসীদের দাবি হাতির দল কে ওই এলাকা থেকে তাড়াতে হবে, না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.