সুধন্যখালি জঙ্গলে পর্যটকদের ক্যামেরায় বন্দী হল বাঘ
দি নিউজ লায়ন ; শনিবার ঘন কুয়াশার মধ্যে সুন্দরবনের জঙ্গলে পযটকদের ক্যামেরায় বন্দী হল বাঘ।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুধন্যখালি জঙ্গল এলাকায়।পযটক সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে আমতলা থেকে ১৯ জনের দল সুন্দরবন ভ্রমণে আসে।এদিন সকালে ছিল ঘন কুয়াশা।গদখালি জেটি থেকে লঞ্চে ওঠে ১৯ জন দলের পযটক।দুই দিনের তাদের প্যাকেজ ট্যুর।
লঞ্চটি বিদ্যাধরী নদী পথে যাওয়ার সময় সুধন্যখালি জঙ্গলে পযটকরা দেখতে পায় রয়্যাল বেঙ্গল টাইগার কে।আর বাঘের এই দর্শনে আনন্দ মেতে উঠে পযটকরা।তারা বাঘের বিভিন্ন দৃশ্য গুলি বন্দী করেন ক্যামেরায়।কথায় আছে বাঘের দেখা সাপে কাটা ভাগ্যে না থাকলে হয় না।তবে বিগত কয়েক বছর বাঘের দেখা পয়েছে পযটকরা।ফলে সুন্দরবনের পযটকের আগমন বেড়েছে।
এ বছর শীতের মরসুমে ঘন কুয়াশার চাঁদরে সুন্দরবনের জঙ্গল ঝাঁপসা হয়ে গেছে।আর সেই জঙ্গলের মধ্য থেকে হঠাৎ বাঘের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার।ফলে খুশি সুন্দরবনের পযটকরা।বর্তমানে ১৯ জনের দলটি পাখিরালয় আছে।পযটক শাহরুখ মন্ডল বলেন আমরা ১৯ জনের দল সুন্দরবনের ভ্রমনে এসেছি।সুধন্যখালি জঙ্গলে ঘন কুয়াশার মধ্যে বাঘ দেখতে পেয়ে খুবই খুশি।

Post a Comment