জমি বিবাদের জেরে মারধরের অভিযোগ
দি নিউজ লায়ন ; জমি দখলের প্রতিবাদ করায় একই পরিবারের চার মহিলা এবং পুরুষদের মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাটটা গ্রাম পঞ্চায়েতের লিচুমোড় এলাকায়। এই ঘটনায় আক্রান্ত মহিলারা হামলাকারী ছোটন সাহা সহ তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা।
পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরহাটটা গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার বাসিন্দা শ্রীমন্ত কুমার পাল। স্থানীয় লিচু মোরে তাদের ৩৩ শতক জমি রয়েছে। অভিযোগ সেই জায়গা দখল নিতে চাইছে অভিযুক্ত ছোটন সাহা। এই নিয়ে মাঝে মধ্যেই তাদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। এদিন সকালে ছোটন সাহা দলবল নিয়ে শ্রীমন্ত কুমার পালের বাড়িতে গিয়ে অতর্কিতে হামলা চালায়।
সীমান্তবাবুকে মারধর করার সময় বাড়ির মহিলারা প্রতিবাদ করলে, তাদেরও শ্লীলতাহানি করা হয় এবং মারধর দেওয়া হয় বলে অভিযোগ। লাঠি লোহার রড দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। পরে আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। তখনই অভিযুক্তরা পালিয়ে যায়। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোর চালানোর জন্য।

Post a Comment