গুলির রাজনীতি বিজেপি আমদানি করছে, বিস্ফোরক দাবি মন্ত্রী গৌতম দেবের
দি নিউজ লায়ন ; গুলির রাজনীতি বিজেপি আমদানি করছে। তাদের কেন্দ্রীয় নেতৃত্বরা ফিরে যাওয়ার পরই এ ধরনের ঘটনা। শুক্রবার আলিপুরদুয়ারের গুলিবিদ্ধ তৃনমূল সভাপতি মনোরঞ্জন দে -কে শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত অবস্থায় দেখে সংবাদ মাধ্যমের সম্মুখে বিজেপিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন এই ঘটনা স্পষ্ট পরিকল্পনা মাফিক বিজেপির দুষ্কৃতীদের কাজ।
ব্যক্তিগত কাজ থেকে ফেরার পথে রাতের অন্ধকারে মাঝ রাস্তায় সুযোগ বুঝে তাকে আক্রমন করা হয়। তার ওপর তিনটি গুলি চলে বিহার নম্বরের একটি গাড়ি থেকে। দুটি গুলি তার শরীরের এসে লাগে। বিজেপি মিছিলে উলেন রায়ের মৃত্যু নিয়ে গুলির রাজনীতির পর তৃনমূল নেতাকে আক্রমনের ঘটনা। মন্ত্রীর সাফ মন্তব্য কোনোটিই বিচ্ছিন্ন ঘটনা নয়। মন্ত্রীর বিস্ফোরক অভিযোগ এই সবটাই বিজেপির পরিকল্পিত।
তাদের কেন্দ্রীয় নেতারা বাংলায় আসছেন আর অস্ত্রশস্ত্র যোগান দিচ্ছেন কর্মীদের। বিজেপির কেন্দ্রীয় নেতারা ঘুরে যাচ্ছেন তারপরই এরকম কাজ হচ্ছে। তবে এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপে বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। তৃনমূল থেমে থাকবে না।

Post a Comment