তৃণমূল নেতার বাড়িতে আগুন, পুড়ে ছাই তিনটি গাড়ি
দি নিউজ লায়ন ; গভীর রাতে তৃণমূল নেতার বাড়িতে আগুন লাগাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গিয়েছে তিনটি গাড়ি ও খড়ের পালুই। রানীগঞ্জের বল্লভপুরের তৃণমূল নেতা সিধান মন্ডলের বাড়িতে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
তিনি বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। শুক্রবার রাতে রানীগঞ্জে গির্জা পাড়া এলাকায় সিধান মন্ডলের বাড়িতে দেখা যায় দাউদাউ করে আগুন জ্বলছে। তার বাড়ির বাইরে রাখা ছিল তিনটে গাড়ি। সেই গাড়িতেই আগুন লেগে যায়। দমকলের দুটি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। সিধান মণ্ডলের অভিযোগ বিজেপির কর্মীরা এই কাজ করেছে।
বহু বছর ধরে তিনি বাড়ির বাইরে গাড়ি রাখছেন এমন ঘটনা ঘটেনি কখনও। দুটি স্করপিও গাড়ি ও একটি বোলেরো গাড়িতে আগুন লেগেছিল। পাশপাশি পুড়ে ছাই হয়ে যায় খড়ের পালুই। রানীগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Post a Comment