বিরল প্রজাতির ঈগল পাখি উদ্ধার
দি নিউজ লায়ন ; বিরল প্রজাতির ঈগল পাখি উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসীরা। শুক্রবার সুন্দরবনের সন্দেশখালি থানার জয়গোপালপুর গ্রামের একটি মাঠে অসুস্থ অবস্থায় ওই ঈগল পাখিটিকে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।এরপর ওই পাখিটি উদ্ধার করে নিয়ে এসে বনদপ্তরে খবর দেয় তারা। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ছুটে আসে সুন্দরবনের রামপুর রেঞ্জ অফিসের কর্মীরা।
বনকর্মীরা পাখিটি উদ্ধার করে রামপুর রেঞ্জ অফিসে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা যায়, পাখিটি মূলত সাইবেরিয়া অঞ্চল এবং হিমালয়ের পাদদেশে দেখা যায়। তবে এরা শীতের সময় সুন্দরবনে আসে। আবার গরম পড়তে ফিরে যায়। কোন কারণে অসুস্থ হয়ে যাওয়ায় নিচে নেমে আসে। ঈগল পাখিটির চিকিৎসা চলছে।
শনিবার ঈগল পাখিটি সজনেখালি ফরেস্ট ক্যাম্পে আনে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বনকমীর্রা।সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছে।চিকিৎসকরা বললে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে ঈগল পাখিটিকে।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান একটি ঈগল পাখি উদ্ধার করা হয়েছে।চিকিৎসকরা পাখিটিকে পরীক্ষা নিরীক্ষা করছে।বর্তমানে পাখিটি সুস্থ আছে।

Post a Comment