বিজেপি মুক্ত জঙ্গলমহল গড়ার ডাক দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো - The News Lion

বিজেপি মুক্ত জঙ্গলমহল গড়ার ডাক দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো




দি নিউজ লায়ন ; তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে সকাল থেকে রাত্রি পর্যন্ত গিয়ে বাড়ি বাড়ি প্রচার করছেন। সেই সঙ্গে গ্রামবাসীদের হাতে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন। বুধবার ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম ব্লকের সার্ডিহা অঞ্চলের  বিভিন্ন গ্রামে গিয়ে তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।


 গ্রামবাসীদের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের বলেন আপনারা বিজেপি কে ভয় করবেন না, বিজেপির কথায় বিশ্বাস করবেন না, আপনাদের পাশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। তার উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের বলেন রাজ্যে বাম জমানায় ঝাড়গ্রাম তথা জঙ্গলমহল এর কি অবস্থা ছিল বর্তমানে গত ১০ বছরে কি কি কাজ করেছেন মুখ্যমন্ত্রী তা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন।


 যারা বলছেন ঝাড়গ্রাম জেলায় কোনো উন্নয়ন হয়নি,আসলে তারা মানুষের কোন উন্নয়ন চায়নি। তিনি বলেন ৩৪  বছরে বাম জমা নায়  ভসরা ঘটে সুবর্ণরেখা নদীর উপর ও লালগড়ের আম কোলাঘাটে কংসাবতী নদীর উপর সেতু তেরি হয়নি।সেতু তৈরি হয়েছে রাজ্যে মমতা ক্ষমতায় আসার পর।  মুখ্যমন্ত্রী নয়াগ্রামে কলেজ,  লালগড়ে কলেজ, বেলিয়াবেড়া কলেজ,  ঝাড়গ্রামে মহিলা কলেজ তৈরি  করেছেন।


 ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয়ে তৈরির কাজ চলছে, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ তৈরীর কাজ চলছে। ঝাড়গ্রামে যে উন্নয়নের কাজ করেছে তা নজিরবিহীন ঘটনা বলে তিনি গ্রামবাসীদের বোঝান। গ্রামবাসীদের তিনি বলেন আমি আপনাদের পাশে আগেও ছিলাম আগামী দিনেও থাকবো। আপনাদের বিপদে-আপদে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। আপনারা বিজেপির সাথে যাবেন না, বিজেপির কথায় বিশ্বাস করবেন না। 


ছত্রধর মাহাতো বলেন লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ কে ঠকিয়ে বিজেপি ভোট লুট করেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ,একটা প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সামনে বিধানসভা নির্বাচন তাই জঙ্গলমহল দখল করার জন্য বিজেপি নেতারা হাজির হয়েছেন। তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে শুধু ঝাড়গাম জেলা নয়, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকা জুড়ে যে বিধানসভা গুলি রয়েছে সমস্ত বিধানসভা গুলি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করবে। 


বিজেপি মুক্ত জঙ্গল মহল গড়ার শপথ নেওয়ার জন্য তিনি গ্রামবাসীদের আহ্বান জানান। তিনি বলেন তাহলে সকলেই শান্তিতে থাকবেন। কারণ  অশান্তির প্রতীক হলো বিজেপি,তাই বিজেপি নামক অশান্তিকে জঙ্গলমহল থেকে দূর করতে হবে ।তিনি বলেন এরা দিনকে রাত করতে পারে আবার রাতকে দিন করতে পারে। বিষাক্ত সাপকে বিশ্বাস করবেন ,কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না, বিজেপি নেতারা যে ভাষায় কথা বলছে তা বাংলার ভাষা নয়, তা গুজরাটের ভাষা, তাই বাংলা  কে আমরা গুজরাট হতে দেবোনা  বাংলা বাংলায় থাকবে।


 তিনি সর্বস্তরের মানুষকে তৃণমূলের পাশে থাকার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন আপনারা মুখ্যমন্ত্রীর পাশে থাকুন তার উন্নয়নের হাতকে শক্তিশালী করুন। আপনাদের উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে না। মুখ্যমন্ত্রী আপনাদের বাড়িতে উন্নয়ন পৌঁছে দেবে। যেভাবে দুয়ারে সরকার পৌঁছে গিয়েছে সেই ভাবে মমতা আপনাদের ঘরে পৌঁছে যাবে। তাই বিজেপি মুক্ত জঙ্গলমহল গড়ার জন্য তিনি সর্বস্তরের মানুষকে বারবার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.