সবং ব্লকের বেনেদিঘিতে আদিবাসীদের সাংস্কৃতিক ভবন নির্মাণের সূচনা - The News Lion

সবং ব্লকের বেনেদিঘিতে আদিবাসীদের সাংস্কৃতিক ভবন নির্মাণের সূচনা




দি নিউজ লায়ন ;   বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার  সবং ব্লকের আদিবাসী ও  সাধারণ মানুষ একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো ।এই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের এক নম্বর  দেভোগ অঞ্চলের বেনেদিঘি স্কুল মাঠের পাশে বাংলার জননেত্রী  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আদিবাসীদের একটি সাংস্কৃতিক ভবন নির্মাণের শুভ সূচনা হলো।


ওই ভবন নির্মাণের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল,পুলিশ সুপার  দিনেশ কুমার,জেলা পরিষদ এর সহ সভাধিপতি অজিত মাইতি, সংসদডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক গীতা  ভুঁইয়া, খড়গপুর মহকুমার মহকুমা শাসক আজমাল হোসেন,বি ডি ও তুহিন শুভ্র মহান্তি সহ আরো অনেকে। অনুষ্ঠান মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে  ৪০ জন আদিবাসীদের হাতে তাদের জমির পাট্টার রেকর্ড তুলে দেওয়া হয়। 


জেলা শাসক ভবন নির্মাণের সূচনা করে বলেন যেসব আদিবাসী  এলাকায় জাহির থান আছে তারা আবেদন করলে  ৫০ হাজার টাকা করে পাবেন।তিনি  আরো বলেন যে দুয়ারের সরকার যারা বুধবার তাদের জমির রেকর্ড পেয়েছেন তারা কালকেই কৃষক বন্ধু প্রকল্পে ঢুকতে পারবেন। 


সরকার আদিবাসীদের পাশে আছেন, পাশে থাকবেন।সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া ও বিধায়ক গীতা ভূঁইয়া ডি এম, এস পি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এইরকম একটি গ্রামীণ এলাকায় আদিবাসীদের জন্য একটি সাংস্কৃতিক ভবন তৈরি করে দেওয়ার জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.