শালবনী ব্লকের শুশনিবাড়ীর জঙ্গলে ৫০টি হাতির দল
দি নিউজ লায়ন ; শুক্রবার ভোর রাতে প্রায় ৫০টি দলমা থেকে আসা হাতির দল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গড়মাল অঞ্চলের শুশনি বাড়ীর জঙ্গলে চলে আসে।যার ফলে গড়মাল অঞ্চলের মৌপাল,গড়মাল,জগন্নাথ্পুর,দহ সহ প্রায় দশটি গ্রামের বাসিন্দারা হাতির হামলার আশংকায় আতঙ্কের মধ্যে রয়েছেন।
হাতির দল দিনের বেলা ঐ জঙ্গল থেকে বেরিয়ে মাঠে থাকা পাকা ধান যেমন নষ্ট করছে,তেমনি আলু ,কফি সহ বিভিন্ন সব্জি চাষের ও ক্ষতি করছে। গ্রামবাসিরা লোকালয়ে হাতির প্রবেশ আটকাতে গ্রাম জুড়ে রাত পাহারা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।ঐ এলাকায় হাতির হামলায় প্রচুর ফসলের ক্ষতির আশংকা করছেন এলাকার বাসিন্দারা।
বিষয় টি বন দফতর কে গ্রামবসিরা জানিয়েছেন।বন দফতর এর পক্ষ থেকে গ্রামবাসিদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।ঐ হাতির দলের গতি বিধির উপর বনবিভাগের কর্মীরা নজর রাখছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়। কিন্তু গ্রাম বাসিরা হাতির হামলার আশংকায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

Post a Comment