সুন্দরবনের জঙ্গলে বাঘে-মানুষে লড়াই, রয়্যালবেঙ্গল এর ৩৪ তম শিকার
দি নিউজ লায়ন ; ঝোপের পিছন থেকে আচমকাই বেরিয়ে এল সে। সঙ্গে প্রবল গর্জন। কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমিষে ঝাঁপ রয়্যাল বেঙ্গলের। বৈঠা হাতে প্রাণপণ লড়াই করেও শেষ রক্ষা হলো না। সুন্দরবনের জঙ্গলে বাঘের হামলায় ফের প্রাণ গেল মৎস্যজীবীর।এবার ঘটনাস্থল পিরখালির জঙ্গল। নিহত মৎস্যজীবীর নাম কৌশল্যা আওয়ালিয়া (৬০)। এই নিয়ে ডিসেম্বর মাসে বাঘের হামলায় সুন্দরবনে ২মৎস্যজীবীর মৃত্যু হল।
মার্চ থেকে সংখ্যাটা ধরলে দাঁড়ায় ৩৪১। কিভাবে ঘটল বাঘের হামলা? ঘটনার প্রত্যক্ষদর্শী এবং কোনক্রমে প্রাণ বাঁচিয়ে ফেরা মৎস্যজীবী সূর্যকান্ত মণ্ডলের দাবি, রবিবার সকালে .২ সঙ্গী ফকির মণ্ডল এবং কৌশল্যা আওয়ালিয়ার সঙ্গে সুন্দরবনের পিরখালি ১ জঙ্গলে মাছ এবং কাঁকড়া শিকার করতে গিয়েছিলেন তারা। সারাদিন মাছ কাঁকড়া ধরার পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘরে ফেরার তোরজোর শুরু করেন।
তিনি এবং ফকির মণ্ডল ছোট নৌকায় উঠে পড়লেও তখনও নদীর পাড়ে দাঁড়িয়ে জাল গোটাচ্ছিলেন কৌশল্যা। আচমকাই প্রবল গর্জন শোনা যায় বাঘের। কিছু বুঝে ওঠার আগেই তারা দেখেন জঙ্গলের দিক থেকে বাঘ বেরিয়ে ঝাঁপিয়ে পড়েছে কৌশল্যার ওপর সঙ্গীকে বাঁচাতে চেষ্টার কসুর করেননি তারা। হাতের কাছে থাকা লাঠি এবং বৈঠা নিয়ে তারাও বাঘের উপর ঝাঁপিয়ে পড়েন।
প্রায় মিনিট পনেরো ধরে বাঘে মানুষে লড়াই চলে। শেষ পর্যন্ত বাঘ শিকার ছেড়ে জঙ্গলে চলে গেলেও বাঁচানো যায়নি কৌশল্যাকে। গোসাবা ফেরার পথে নৌকাতেই মৃত্যু হয় তার। বনদপ্তর এর অধিকারীকদের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তারা জানান, রবিবার রাতে বাঘের হামলায় মৃত্যুর ঘটনার খবর পাওয়া গিয়েছে। তবে বিষয়টি সম্বন্ধে সোমবার সকাল পর্যন্ত তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে মৎস্যজীবীদের জঙ্গলে ঢোকার বৈধ পারমিট ছিল কিনা।

Post a Comment