চোরের মায়ের বড়ো গলা, চালুনি সূচের বিচার করে, নাম না করে কার সমালোচনায় সরব হলেন অরূপ - The News Lion

চোরের মায়ের বড়ো গলা, চালুনি সূচের বিচার করে, নাম না করে কার সমালোচনায় সরব হলেন অরূপ




দি নিউজ লায়ন ;  ইদানীং দলের বিরুদ্ধে প্রকাশ্যেই সমালোচনার ঝড় উঠছে তৃণমূলের নানা স্তর থেকে। তাকে কেন্দ্র করে উঠছে নানা বিতর্কও। শনিবার কলকাতায় একটি অরাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। 


এনিয়ে প্রশ্ন করা হলে কারও নাম উল্লেখ না করে রবিবার সকালে হাওড়ায় মন্ত্রী অরূপ রায় বলেন, "এতে কি এসে গেল। চোরের মায়ের বড়ো গলা। যারা বেশি পেয়েছে তারা বেশি চায়। আর যারা বেশি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে যাদের পায়ের নখ থেকে মাথার চুল অবধি ভর্তি তারাই বেশি চিৎকার করে। এটা প্রবাদ বাক্য। চোরের মায়ের বড়ো গলা। চালুনি সূচের বিচার করে।


 উল্লেখ্য, শনিবার কলকাতায় এক অরাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "স্তাবকতা করতে পারলে দলে নম্বর বেশি। ভালকে খারাপ,খারাপকে ভাল বলতে পারি না, তাই আমার নম্বর কম। যাঁরা মাঠেঘাটে নেমে কাজ করেন, দলে তাঁদের প্রাধান্য নেই। সামনের সারিতে থাকছেন ঠান্ডা ঘরে বসে থাকা লোকেরা। তাতে খুব যন্ত্রণা হয়।" দুর্নীতিগ্রস্তেরা স্তাবকতা করে সামনের সারিতে চলে আসেন বলেও অভিযোগ তুলেছিলেন রাজীব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.