কুয়াশার জেরে তিন জেলায় দুর্ঘটনা, মৃত ৩, জখম ২৫ - The News Lion

কুয়াশার জেরে তিন জেলায় দুর্ঘটনা, মৃত ৩, জখম ২৫




দি নিউজ লায়ন ;  শীতের শুরুতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার দাপট। বৃহস্পতিবার ঘন কুয়াশার জেরে পরপর দুর্ঘটনা দক্ষিণবঙ্গের তিন জেলায়। মৃত্যু হল তিনজনের। জখম অন্তত ২৫।  এদের মধ্যে ছ'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিন প্রথম দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারে। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে জখম অন্তত ২৫ জন।আশঙ্কাজনক ৬। 


ঘটনাটি ঘটে ভাতার থানার বেলেন্ডা কালর্ভাটের কাছে। বৃহস্পতিবার বর্ধমান কাটোয়া রোডের ভাতারের বেলেণ্ডা পুলের কাছে দু'টি যাত্রীবোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘটনাগ্রস্থ বাসের পিছনের দিক একটি ছোট হাতিও ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় ২৫ জনের বেশি যাত্রী জখম হয়। জখমদের প্রথম উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজন গুরুতর জখম যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর উদ্ধারের কাজে হাত লাগায়। 


পরে খবর পেয়ে ভাতার থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায়। যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান ঘন কুয়াশায় দৃশ্যমানতা একেবারে কমে গেছে। ফলে কাছের জিনিসও ঠিক মত দেখা যাচ্ছে না। তার জন্যই এদিন দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে উত্তর  পরগনার অশোকনগরে। স্থানীয় বাসিন্দারা জানান, যাত্রী নিয়ে একটি অটো হাবড়া থেকে কচুয়ার দিকে যাচ্ছিল। 


অটোটি কল্যাণগড় মোড় পার হওয়ার সময়  পিএল ক্যাম্পের দিক থেকে সুহৃদ সংঘ গামী একটি মারুতি এরটিগো দ্রুতগতিতে  সজোরে ওই অটোকে ধাক্কা মারলে উল্টে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো চালকের।  দুটি শিশু সহ চারজন অটো যাত্রী আহত হয়। জানা গিয়েছে, হাবরা থেকে দারিয়াপুর যাচ্ছিল যাত্রী সহ ওই অটো। অটো চালকের নাম ইয়া ভাই (৫০)। তিনি দারিয়াপুরের বাসিন্দা। অপর দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরে। 


গ্যাস ট্যাংকার এর সাথে স্কুটির সঙ্ঘর্ষে মৃত‍্যু হয় স্কুটি চালকের। পূর্ব মেদিনীপুর এর নন্দকুমার হাইরোড এর ঘটনা। জানা গেছে ৪১ নম্বর জাতীয় সড়কের হলদিয়ার দিক থেকে একটি গ্যাস টেনকার নন্দকুমার হাইরোড ঢোকার সময় রং রুটে হলদিয়া গামী এক স্কুটিচালক ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস গাড়িটিকে ধাক্কা মারে। এরপর চালক ছিটকে লরির চাকার তলায় পড়েন। 


লরিটি নিয়ন্ত্রণ করতে না পেরে পিষে দেয় স্কুটি চালককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের। নিহতের পরিচয় জানা যায়নি। অন্যদিকে, কাজ শেষ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাইকেল-আরোহী ব্যক্তির মৃত ব্যাক্তি কানাইলাল জানা (৪৫)। তার বাড়ী খেজুরি কশতলা গ্রামে। ঘটনাটি ঘটছে খেজুরি কাশতলা বাজার সংলগ্ন এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.