আজ মেদিনীপুরে তৃণমূলের সভায় অধিকারী পরিবারের সদস্যরা কি উপস্থিত থাকবেন? - The News Lion

আজ মেদিনীপুরে তৃণমূলের সভায় অধিকারী পরিবারের সদস্যরা কি উপস্থিত থাকবেন?




দি নিউজ লায়ন ;  আজ মেদিনীপুরে শুভেন্দুর গড়ে তৃণমূলের সভা। সেই সভায় কি উপস্থিত থাকবেন অধিকারী পরিবারের কেউ? না কি কেউই উপস্থিত থাকবেন না? ইতিমধ্যে  তৃণমূলের সভা ঘিরে কাথি শহরে পোষ্টার পড়লেও সেই পোষ্টারে ফিরহাদ, সৌগতের নাম রয়েছে। অথচ নাম নেই শিশির অধিকারী কিংবা দিব্যেন্দু অধিকারীদের নাম। ফলে সহজেই অনুমেয় তৃণমূলের এই সভাতে সম্ভবত  উপস্থিত থাকছেন না অধিকারী পরিবারের হেভিওয়েট দুই সদস্য। 


এদিনের  সভার আগে ভাগেই অবশ্য  পায়ে ব্যাথার কথা জানিয়ে তৃণমূলের সভায় উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন শিশির অধিকারী। তবে দিব্যেন্দু অধিকারী কি কারনে সভাতে অনুপস্থিত থাকতে পারেন তা স্পষ্ট জানা যায়নি। মূলত শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরেই অধিকারী পরিবারের বাকি সদস্যদের নিয়ে জল্পনা বাড়তে শুরু করে। 


গেরুয়া শিবিরে শুভেন্দু নাম লেখালেও অধিকারী পরিবারের বাকি সদস্যরা কি তৃণমূলেই থেকে যাবেন? উঠতে শুরু করে সেই প্রশ্ন। যদিও দিব্যেন্দু অধিকারী প্রকাশ্যে জানিয়ে দেন, শুভেন্দুর সিদ্ধান্ত একান্তই তার নিজের। তিনি তৃণমূলে আছেন ও থাকবেন। কিন্ত তারপরেও মেদিনীপুরের মাটিতে তৃণমূলের হয়ে রাজনৈতিক ময়দানে তেমন সক্রিয়তা লক্ষ্য করা যায়নি অধিকারী পরিবারের। তার উপর আজকে মেদিনীপুরে তৃণমূলের সভায় যদি অধিকারী পরিবারের কোনও সদস্যই উপস্থিত না থাকেন, তাহলে জল্পনার পারদ অনেকটাই গড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.