মেদিনীপুর শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বঙ্গধ্বনি কর্মসূচী
দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার মেদিনীপুর পৌরসভার সাত নম্বর ও আট নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বঙ্গধ্বনি কর্মসূচী পালন করল তৃণমূল ।ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, তৃণমূল কংগ্রেসের নেত্রী শিপ্রা মন্ডল, তৃণমূল যুব কংগ্রেসের নেতা বুদ্ধ মন্ডল, তৃণমূলের মহিলা কর্মী সুস্মিতা পাল ,রুম্পা ব্যানার্জি বসু, নন্দিতা দে, মেহুলি গুহ বিশ্বাস ,সুপ্তি রায় সহ আরো অনেকে।
মেদিনীপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হবিবপুর এলাকায় ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিপ্রা মন্ডল কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে রাজ্য সরকারের সাফল্যের উন্নয়ন খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন গোপাল সাহা সহ দলের নেতাকর্মীরা। তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন বঙ্গধ্বনি কর্মসূচিতে মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে। মানুষ রাজ্য সরকারের এই রিপোর্ট কার্ড পেয়ে খুব খুশি।
তিনি বলেন বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে। কিন্তু মানুষ মিথ্যাবাদী বিজেপিকে আর বিশ্বাস করে না। আগামী বিধানসভা নির্বাচনে যারা তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে তাদেরকে মেদিনীপুর শহরের মানুষ যোগ্য জবাব দেবেন। তিনি আরো বলেন যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, আগামী দিনেও থাকবে। তৃণমূল হিংসা ও সন্ত্রাসে বিশ্বাস করে না।
তৃণমূল শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে ।তাই তিনি ওই এলাকার বাসিন্দাদের বলেন আপনারা উন্নয়নের জন্য কিছুই ভাববেন না ।আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আপনাদের দুয়ারে উন্নয়ন পৌঁছে দেবে। তাই সরকারের পক্ষ থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে ।তিনি সর্বস্তরের মানুষকে ওই কর্মসূচিতে যোগদান করার জন্য আহ্বান জানান।

Post a Comment