পাঁচ নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে মাদক খাওয়ানোর অভিযোগে গ্রেফতার এক - The News Lion

পাঁচ নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে মাদক খাওয়ানোর অভিযোগে গ্রেফতার এক




দি নিউজ লায়ন ;  পুরাতন মালদার ইঁটভাটায় পাঁচ নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে মাদক খাওয়ানোর ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জের জোড়াকালীস্থান এলাকার বাড়ি থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুরাতন মালদা থানার পুলিশ। 


ধৃত নাবালক হওয়ায় রবিবার তাকে জুভেনাইল আদালতে তুলেছে তদন্তকারী পুলিশ কর্তারা। পাশাপাশি এই ঘটনায় আরো দুই অভিযুক্তের খোঁজ শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত অভিযুক্তের নাম ফুচকা দাস (১৭)। সেই স্থানীয় এলাকার একটি স্কুলে একাদশ শ্রেণীর ছাত্র। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফুচকা দাস গা ঢাকা দিয়েছিল।


 শনিবার রাতে বাড়িতে আসে অভিযুক্ত ওই কিশোর। তখনই পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ধরে ফেলে। এখনো এই ঘটনায় আরোও দুই অভিযুক্ত গৌতম সরকার এবং কানু শিকদার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এদিন আদালতে যাওয়ার সময় ধৃত ফুচকা দাস  জানিয়েছে, ঘটনার দিন তাদের কাছে মাদক সেবন করতে চেয়েছিল ওই পাঁচ ছাত্রী। আরো দুই অভিযুক্তের কথামতো সে  মদ কিনে এনেছিল। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। তাকে মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.