শিলিগুড়িতে ঘাঁটি গেড়েই গোটা উত্তরবঙ্গের ওপর নজর বিমলের
দি নিউজ লায়ন ; লক্ষাধিক সমর্থকের সাড়া মেলায় শিলিগুড়িতে বিমলের জনসভার স্থান পরিবর্তন। শিলিগুড়িতে থেকেই পাহাড় সহ গোটা উত্তরবঙ্গের নির্বাচনী ময়দান প্রস্তুত করবে বিমল গুরুং থাকছেন আপাতত বেশ কিছুদিন উত্তরের কেন্দ্র শিলিগুড়িতেই। সাড়ে তিন বছর পর ৬ই ডিসেম্বর শিলিগুড়ি গান্ধী ময়দান বিরাট জনসমাবেশ বিমলের। বাঘাযতীন পার্কের পরিবর্তে শিলিগুড়ির গান্ধী ময়দানে স্থানান্তরিত হলো সভা।
দীর্ঘ সাড়ে তিন বছর পর অন্তর্ধান থেকে ফিরে প্রথম প্রকাশ্যে জনগনের সম্মুখে বিমল গুরুং। গুরুংয়ের জনসভায় সমর্থকদের জন্য শহরজুড়ে পাঁচ জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে জানান বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান শিলিগুড়ি গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকেরা। গোর্খা জনমুক্তি মোর্চার বিশাল ছেত্রী জানান গুরুংয়ের জনসভায় দার্জিলিং,কালিম্পঙ, কার্শিয়াং পাহাড় সহ ডুয়ার্স থেকে লক্ষাধিক সমর্থক আসছে।
প্রায় দেড় লক্ষ সমর্থক আসবে জনসভায়।সেই প্রসঙ্গে বিনয় তামাং অনিত থাপাকে একহাত করে তিনি বলেন সিনট্যাক্স বাবা যতই সিনট্যাক্স থেকে পয়সা তুলে খরচ করুক না কেন লোকতন্ত্রে লোকেদের সমর্থনকে আটকাতে পারবে না। একইসঙ্গে বিজেপি লোকসভায় উত্তরবঙ্গে ফল নিয়ে তারা বলেনউত্তরবঙ্গে বিজেপির উত্থান হয়েছিল বিমলের হাত ধরেই।
নরেন্দ্র মোদি ছবি নয় ২০১৯এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের বিজেপি ফলের সম্পূর্ণ কৃতিত্ব বিমলেরই। তিনি বিমলের অঙ্গুলি হেলনেই নির্বাচনে সাফল্য আসে বিজেপির। তবে বিজেপি তার পরিবর্তে গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই পাহাড় ও পাহাড় বাঁশির স্বার্থ রক্ষার জন্য ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় মুখ্যমন্ত্রীর রূপে পদাসীন করতে ময়দানে নামছে গোজামুমু।

Post a Comment