শালবনির ভীমপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বঙ্গধ্বনি পদযাত্রা
দি নিউজ লায়ন ; বুধবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। ভীমপুর অঞ্চলের ভীমপুর বাজার থেকে বলরামপুর পর্যন্ত পদযাত্রায় ওই এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পদযাত্রায় নেতৃত্ব দেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। পদযাত্রার শেষে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ তৃণমূলের নেতা ও কর্মীরা।
বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন দেশ চালাতে দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন যে বিজেপি মানুষকে মিথ্যা কথা বলে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। জঙ্গলমহলের মানুষ বিজেপির কুৎসা অপপ্রচার এর যোগ্য জবাব দেবেন।
তিনি আরো বলেন যে তৃণমূল হিংসায় বিশ্বাস করে না তৃণমূল শান্তি ও উন্নয়নে বিশ্বাস করে ।তাই মানুষের কাছে উন্নয়ন প্রকল্পের কাজকর্ম পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দাদের দুয়ারে কর্মসূচি প্রকল্প এর সুবিধা গ্রহণ করার জন্য শিবিরে যাওয়ার আবেদন জানান। সেই সঙ্গে তিনি বলেন ক্ষমতায় আসার পর এই এলাকার উন্নয়নমূলক কাজ হয়েছে তা এর আগে কোনও দিন হয়নি এই অঞ্চলে একটি সরকারি কলেজ হয়েছে স্টেডিয়াম তৈরি করা হয়েছে পানীয়জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে।
তা সত্ত্বেও বিজেপি কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই মিথ্যাবাদী বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি দলীয় কর্মীদের মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনার জন্য যেমন নির্দেশ দেন ।তেমনি গরিব মানুষেরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয় তাও দেখার আহ্বান জানান।

Post a Comment