শীত পড়তেই পর্যটকদের ভিড় বাড়ছে বেলপাহাড়ীর ঘাগরা এলাকায়
দি নিউজ লায়ন ; শীত পড়ার সঙ্গে সঙ্গে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পর্যটকদের ভিড় বাড়ছে।ঝাড়গ্রাম শহরে থাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি হোটেল গুলিতে তিল ধারণের জায়গা নেই। ভিড় বাড়ছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার ঝাড়খন্ড সীমান্তবর্তী ঘাগরা জলপ্রপাত এলাকায় ।ওই এলাকার সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য পর্যটকদের ভিড় বাড়ছে।
শীত পড়ার সাথে সাথে প্রতিদিন দলে দলে পর্যটকরা ওই এলাকায় বেড়াতে আসছেন। মঙ্গলবার সকালে পর্যটকদের আনাগোনা দেখে খুশি এলাকার বাসিন্দারা। স্থানীয় প্রশাসনের আশঙ্কা শীত বাড়বে ততোই পর্যটকের ঢল নামবে এই এলাকায়। তাই প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
শুধু বেলপাহাড়ি থানার ঘাগরা নয় ,লালজল সহ বিভিন্ন এলাকায় পর্যটকরা এসে আনন্দ উপভোগ করছেন ।তেমনি জামবনি ব্লক এর চিলকিগড় কনক দূর্গা মন্দির প্রাঙ্গণে ও পর্যটকদের ভিড় বাড়ছে। এছাড়াও নয়াগ্রামের তপবন, গোপীবল্লভপুর এর পাখিরালয় দেখার জন্য প্রচুর মানুষ বেড়াতে এসেছেন ।সেই সঙ্গে ঝাড়গ্রাম এর মিনি চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় বাড়ছে।
শীতের সময় করোনা পরিস্থিতিকে দূরে সরিয়ে রেখে মানুষ আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। অন্যান্য বছরের মতো এবছরও ঝাড়গ্রামে ভালো ধরনের পর্যটক দের আগমন হবে বলে আশা প্রশাসনের। তাই ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য পর্যটকদের ভিড় ক্রমশই বাড়ছে। পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি ওই এলাকার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষেরা।

Post a Comment