এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নয়া পট শিল্প কেন্দ্র এলাকায় এক নাবালিকাকে বিজেপির এক হার্মাদ নেতা ধর্ষণ করে বলে অভিযোগ। ওই ঘটনার পর অভিযুক্ত বিজেপি নেতা এলাকা থেকে পলাতক।তার খোঁজে পিংলা থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। পিংলা থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতার স্ত্রী ,ছেলেও বৌমাকে গ্রেফতার করেছে। ধর্ষিতা নাবালিকার চিকিৎসা চলছে। পুলিশ ওই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
শুক্রবার নয়া পট শিল্প কেন্দ্র এলাকায় নয় বছরের এক নাবালিকা শিশুকে বিজেপির হার্মাদ নেতা রামপদ দন্ডপাট( ৬০) ধর্ষণ করে বলে অভিযোগ। শনিবার এলাকার বিধায়ক গীতা ভূঁইয়ার নির্দেশে ওই না বালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন, এবং ওই না বালিকার চিকিৎসার জন্য যাবতীয় আশ্বাস দিলেন তৃনমূলের প্রতিনিধি দল।
তৃণমূলের প্রতিনিধি দল ওই ঘটনার তীব্র নিন্দা করেন এবং তারা দোষী বিজেপি নেতা কে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। তৃণমূলের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল এর সভাপতি সেক সবেরাতি এবং সবং পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ আবু কালাম বক্স, পিংলা ব্লক তৃণমূল এর সহ-সভাপতি শিব শংকর দাস, ব্লক তৃণমূল নেতৃত্ব কার্তিক সামন্ত ও স্থানীয় অঞ্চল তৃণমূল এর সভাপতি তোফাজ্জল দীন।

Post a Comment