সবং ব্লকের আদিবাসী মানুষদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মানস ভুঁইয়া - The News Lion

সবং ব্লকের আদিবাসী মানুষদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মানস ভুঁইয়া




দি নিউজ লায়ন ;  শুক্রবার সবং ব্লক  অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী  মানুষদের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। মোট  ৬১ জন আদিবাসী মানুষদের  হাতে জমির  পাট্রা তুলে দেন রাজ‍্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া, বিধায়ক শ্রীমতি গীতা রানী ভূঁইয়া, বি ডি ও তুহিন শুভ্র মহান্তি, বি এল এল আর ও জয় ব্যানার্জি  সহ  সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গণ।


 ওই অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ মানুষরা বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় আমরা কয়েকদিনের মাধ্যমে বহু গরীব আদিবাসী মানুষের হাতে  জমির পাট্টাতুলে দিতে পেরেছি এবং তাদের জমির রেকর্ড করে দেওয়া হয়েছে। যাদের ৩৪ বছর ধরে পাট্টা ছিল কিন্তু রেকর্ড হয়নি তাদেরও রেকর্ড করে  দেওয়া হয়েছে। 


সরকারের যে সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত  ছিলেন এতদিন সেই সরকারি সুযোগ থেকে তারা আর বঞ্চিত হবে না। সবং এর বিধায়ক গীতা ভূঁইয়ার হাত ধরে তারা ইন্দিরা আবাস, বাংলা আবাস যোজনা এবং শৌচালয় এখন থেকে সবটাই তারা পাবেন। গরীব  আদিবাসী মানুষরা বিধায়ককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। তেমনি বিধায়ক বাংলার মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানালেন সাহায্য করার জন্য ও আদিবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.