বুদ্ধদেব ভট্টাচার্য সংকটজনক, হাসপাতালে দেখতে গেলেন মমতা - The News Lion

বুদ্ধদেব ভট্টাচার্য সংকটজনক, হাসপাতালে দেখতে গেলেন মমতা




দি নিউজ লায়ন ;   পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক অবস্থা সংকটজনক। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারিরীক অবস্থার অবনতির খবর পেয়েই হাসপাতালে তাঁকে দেখতে ছুটে যান পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুদ্ধবাবুর পরিবারকে যে কোনও পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দেন। 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  বুদ্ধদেব ভট্টাচার্যের শারিরীক অবস্থার ব্যাপারে কথা বলেন চিকিতসকদের সঙ্গে। এদিকে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা রিপোর্ট নেগেটিভ। তাঁর চিকিতসার জন্য পাঁচ জন চিকিতসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। দেওয়া হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। 


শেষ খবর পাওয়া অবধি জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা বেড়ে হয়েছে ৯৫। পালস রেট এবং রক্তচাপ স্বাভাবিক রয়েছে। এদিন হাসপাতালে আনার আগে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা নেমে যায় ৭০ এর কাছাকাছি। 


যা ছিলো স্বাভাবিকের থেকে অনেক কম।  তবে সিটি স্ক্যানে তাঁর নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে। বুধবার দুপুর ১ টা বেজে ৫০ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রথমে হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। 


উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সুত্রে জানা গিয়েছে, বুধবার সেই সমস্যা বেড়ে যায়। পরে চিকিতস্কদের পরামর্শে তাঁকে হাস্পাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। তবে তাঁকে মেকানিক্যাল সাপোর্টে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  

  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.