ঘুষ নিতে গিয়ে সিবিআইর জালে কাঁথি ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট - The News Lion

ঘুষ নিতে গিয়ে সিবিআইর জালে কাঁথি ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট




দি নিউজ লায়ন ;  ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্তির জন্যে কর্মীদের কাছ থেকে টাকা নেওয়া, কর্মীদের নিজেদের সুবিধা মত স্থানে বদলির জন্য টাকা নেওয়া, কর্মীদের ভ্রমণ ভাতার টাকা কেটে নেওয়া, অফিসের বিভিন্ন সামগ্রী কেনার জন্যে কমিশন নেওয়া ইত্যাদি অভিযোগের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি  ডাকঘর সমূহের ডাক অধীক্ষক বিকাশ কান্তি মিশ্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।  তাঁকে সিবিআই আধিকারিকেরা কলকাতায় বিশেষ আদালতে পেশ করেন। আদালত তাকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।


জানা গেছে কাঁথি  ডাকঘর সমূহের ডাক অধীক্ষক   বিকাশ কান্তি মিশ্র দপ্তরের কর্মীদের বদলির নির্দেশ এর জন্য টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার গোয়েন্দাদের হাতে ।আরো জানা গেছে বিকাশ কান্তি মিশ্রের বাড়িতে অভিযান চালিয়ে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বহু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.