নতুন বছরের শুরুতেই ফুলেশ্বরের মতস বাজার উদ্বোধন - The News Lion

নতুন বছরের শুরুতেই ফুলেশ্বরের মতস বাজার উদ্বোধন




দি নিউজ লায়ন ;  নতুন বছরের শুরুতেই উদ্বোধন হচ্ছে ফুলেশ্বরের মৎস বাজার। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, মৎস্য বাজার খুলে দেওয়া হলে খুচরো ও পাইকারি মৎস্য ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষ উপকৃত হবেন। জানা গিয়েছে উলুবেড়িয়ার মৎস্য ব্যবসায়ীদের সুবিধার্থে জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদ এবং রাজ্য মৎস্য দফতরের আর্থিক সহায়তায় ফুলেশ্বর বাসস্ট্যান্ডে একটি মৎস্য বাজার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। 


সেইমতো ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি ২ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে ১২ হাজার ৭৫০ স্কোয়ার ফুট বিশিষ্ট দ্বিতল মৎস বাজারের উদ্বোধন করেন মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। যদিও তারপর দীর্ঘদিন কেটে গেলেও ঠিকমত পরিকাঠামো গড়ে তুলতে না পারায় মৎস বাজার চালু করতে পারা যায়নি। মৎস ব্যাবসায়ীদের বক্তব্য মূলত বাজারের পাশে একটি বরফ কল তৈরীর কথা থাকলেও সেটা তৈরী না হওয়ায় মৎস বাজার চালু হয়নি।


 যদিও বরফ কল না হলেও মৎস ব্যাবসায়ীদের চাহিদা মেনে নতুন বছরের শুরুতেই বাজার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান ১৩৩ টি স্টল নিয়ে গড়ে ওঠা এই মৎস বাজারের জন্য ২৫০০ মৎস ব্যাবসায়ী আবেদন জানিয়েছিল। নতুন বছরের শুরুতেই আমরা প্রকৃত ১৩৩ জন মৎস ব্যবসায়ীর হাতে স্টল তুলে দেব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.