সার্জিক্যাল স্ট্রাইকের আশংকায় কাঁপছে পাকিস্তান - The News Lion

সার্জিক্যাল স্ট্রাইকের আশংকায় কাঁপছে পাকিস্তান




দি নিউজ লায়ন ;  ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের মাটিতে ঢুকে যেভাবে  আইএসআই মদতপুষ্ট জঙ্গিদের ভারত খতম করেছিল, তাতে ঘুম উড়েছিল পাকিস্তানের। এদিকে ফের এমনই একটি সার্জিকাল স্ট্রাইক হতে পারে বলে আশঙ্কা  পাকিস্তানের। যার জেরে তোড়জোর শুরু করে দিয়েছে পাকিস্তানি সেনা।  সম্প্রতি এই সংক্রান্ত একটি সতর্কতা জারি করে সেই দেশে। যার পর থেকে সীমান্তে জওয়ানদের সংখ্যা বাড়াতে শুরু করে দেয় পাকিস্তানি সেনা। 


পাকিস্তানি গুপ্তচর সংস্থা নাকি থবর দিয়েছে কৃষক আন্দোলন থেকে নজর ঘোরাতেই পাকিস্তানকে নিশানা করতে পারে নরেন্দ্র মোদী সরকার।  পাকিস্তানি রিপোর্ট অনুযায়ী, দিল্লিকে যেভাবে কৃষকরা ঘিরে রেখেছে, তাতে প্রবল চাপে রয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। এই আবহে এই আন্দোলন থেকে ফোকাস ঘুরিয়ে দিতেই মোদী সরকার পাকিস্তানকে নিশানা করতে পারে। এই বিষয়ে জরুরি বৈঠকেও বসেছে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈয়াজ হামিদ। 


পাকিস্তানি সংবাদমাধ্যমের অভিযোগ, ২০১৬ সালে কোনও কারণ ছাড়াই পাকিস্তানের মাটিতে আক্রমণ চালিয়েছিল ভারত। ফের তার পুনরাবৃত্তি হতে পারে। তাদের আরও অভিযোগ, তেহরিক-ই-তালিবান গোষ্ঠীর সঙ্গে নাকি গোপন আঁতাত রয়েছে ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে তাদের উস্কে দেওয়া হচ্ছে।  


 এদিকে পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত। তবে আশঙ্কা তাতে কাটেনি। কারণ কূটনৈতিক বিশেষজ্ঞজেদ মতে, সীমান্তে বারংবারে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তানি সেনারা। পাশাপাশি পাক সেনার মদতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালছে অনবরত। শুধু তাই নয়, চিনের মদতে আইএসআই জঙ্গিদের ড্রোন পাইয়ে দিয়েছে বলেও খবর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.