অন্ধকার থেকে আলোর পথ দেখাবে মমতা, বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
দি নিউজ লায়ন ; মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী,তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, বিধায়ক চূড়ামণি মাহাতো , বিধায়ক শ্রীকান্ত মাহাতো,জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম শহর তৃণমূলএর সভাপতি তথা পৌরপ্রশাসক প্রশান্ত রায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
প্রকাশ্য সমাবেশে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ভাষণে বলেন অন্ধকার থেকে আলোর পথ দেখাবে মমতা। তিনি বলেন জঙ্গলমহলের মানুষের আস্থা রয়েছে মমতার প্রতি। মমতা জঙ্গলমহলের উন্নয়নে অনেক কাজ করেছেন। জঙ্গলমহলের মানুষ মমতার সাথে রয়েছেন। তিনি বিজেপির তীব্র সমালোচনা করে তার ভাষণে বলেন যারা আদিবাসীদের জমি জোর করে কেড়ে নিচ্ছে ,যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, তারাই বাংলায় এসে মায়া কান্না করছে আদিবাসীদের জন্য।
তিনি বলেন কেন্দ্রের বিজেপি সরকার আদিবাসীদের জন্য কি কাজ করেছে তার উত্তর দিতে পারবে না বিজেপি ।বরং আদিবাসীদের ওরা বঞ্চনা করেছে ,আদিবাসীদের জমি জোর করে দখল করে নিয়েছে ,তাদের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আদিবাসীদের উন্নয়নে একাধিক কাজ করেছেন। সীমিত ক্ষমতার মধ্যে ও আদিবাসীদের কিভাবে সমাজের মূলস্রোতে ফিরিয়ে উন্নয়ন করা যায় তা তিনি বারেবারে চেষ্টা করেছেন।
তিনি ঘোষণা করেছেন আদিবাসীদের জমি কেউ জোর করে দখল করতে পারবে না। যদি কেউ জোর করে দখল করার চেষ্টা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই সঙ্গে শিক্ষা মন্ত্রী তার ভাষণে বলেন কিছু মানুষ জঙ্গলমহল কে নতুন করে উত্ত্যক্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের সেই চেষ্টা আর কোনদিনই সফল হবে না।
কারণ জঙ্গলমহলের মানুষ শান্তি উন্নয়ন চায়। যে শান্তি উন্নয়ন তাদের কাছে পৌঁছে দিয়েছে মমতা। তাই তিনি সর্বস্তরের মানুষকে মমতার পাশে থাকার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি তাঁর ভাষণে বলেন কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত তৃণমূলের আন্দোলন অব্যাহত থাকবে। শুধু বিভিন্ন শহরে নয়, গ্রামে গ্রামে গিয়ে কৃষিবিল প্রত্যাহারের দাবিতে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। কারণ কেন্দ্রের বিজেপি সরকার যে কৃষি বিল পাস করেছে সেই কৃষিবিল কৃষকদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।
তাই দেশজুড়ে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে।দিল্লী তে কৃষক আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা। তাই তিনি বলেন কৃষি বিল প্রত্যাহারের জন্য রাস্তায় নেমে তৃণমূল আন্দোলন করবে। তবে তিনি শুভেন্দু অধিকারী কে নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেন দলে ব্যক্তির কোনো প্রভাব নেই, দলের একমাত্র নেত্রী হলেন মমতা ।মমতা মানুষকে দিশা দেখাবে ,অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। বাংলায় বিজেপি যেভাবে মিথ্যাচার শুরু করেছে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। কারণ বাংলায় ওদের কোন অস্তিত্ব নেই, হিংসা, সন্ত্রাস ছাড়া।
তাই তাদের যারা মদত দিচ্ছে তাদেরকেও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলার মাটি শক্ত ঘাঁটি। তাই বাংলার মাটি বিদ্রোহীদের কোনদিন জায়গা করে দেয় না।বাংলার মাটি সাম্প্রদায়িকতাকে কোনদিনই বাংলার মাটিতে জায়গা করে দিবে না। সকল ধর্মের সহবস্থানের মাটি হল বাংলা। তাই তিনি বলেন আঙ্গুন নিয়ে খেলবেন না। বাংলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।
মানুষ বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি মিথ্যাবাদী বিজেপিকে উপযুক্ত জবাব দেবে বলে তিনি জানান। প্রকাশ্য সমাবেশে তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তীব্র ভাষায় নাম না করে বিজেপির রাজ্য কমিটির সহ-সভাপতি ভারতী ঘোষ কে তীব্র আক্রমণ করেন।ছত্রধর মাহাতো বলেন তিনি যখন পুলিশ সুপার ছিলেন কিভাবে জঙ্গলমহলের মানুষের উপর অত্যাচার করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে কি কাজ করেছে জঙ্গলমহলে তা বলার অপেক্ষা রাখেনা। জঙ্গলমহলের প্রতিটি মানুষই তা জানেন।
বিগত দিনে যা কাজ হয়নি তার থেকে অনেক বেশি কাজ হয়েছে। গত ১৯ বছরে স্কুল-কলেজে রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন হয়েছে। গরিব মানুষ রেশনেরএর মাধ্যমে চাল পাচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে। কিন্তু বিজেপি নামক দলটি এই এলাকায় ফের সন্ত্রাস সৃষ্টি করার চক্রান্ত করছে। তিনি জোর গলায় বিজেপিকে জঙ্গলমহল থেকে উৎখাত করার ডাক দেন।
তিনি বলেন জঙ্গলমহলের মানুষ লোকসভা নির্বাচনে যে ভুল করেছিল বিধানসভা নির্বাচনের সেই ভুল আর করবেনা ।তাই জঙ্গলমহল থেকে বিজেপিকে উৎখাত করার জন্য সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে তিনি আন্দোলন করার আহ্বান জানান ।সেই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী উন্নয়নের কি কিকাজ করেছেন তা বিস্তারিত হবে জনগণের কাছে তুলে ধরেন।

Post a Comment