দার্জিলিং বাংলার অঙ্গ ছিল ও থাকবে, সাফ মন্তব্য মন্ত্রী অরূপ বিশ্বাসের - The News Lion

দার্জিলিং বাংলার অঙ্গ ছিল ও থাকবে, সাফ মন্তব্য মন্ত্রী অরূপ বিশ্বাসের




দি নিউজ লায়ন ;   দার্জিলিং বাংলার অঙ্গ ছিল ও থাকবে সাফ মন্তব্য মন্ত্রী অরূপ বিশ্বাসের।বিমল গুরুং অন্তর্ধান পর্ব কাটিয়ে ফেরার পর থেকেই বিজেপির একের পর এক মিথ্যা প্রতিশ্রুতির ভাড়ারে আঘাত পড়েছে।শিলিগুড়ির জনসভা থেকেও তিনি স্পষ্ট জানিয়ে দেন বিজেপিকে১৫বছর তার নির্দেশেই পাহাড় সুযোগ দিয়েছে। আর তার পরিবর্তে পাহাড়ের ১১জনজাতীকে স্বীকৃতি দেওয়ার কথা মুখে বারবার বললেও তা দেয়নি তারা। 


বিজেপির বিমলের কাঁধে ভর করেই ভোট বৈতরণী পার করেছে উত্তরবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই গোর্খা সম্প্রদায়ের ১১জনজাতিকে বিধানসভায় স্বীকৃতি দিয়েছেন। তাই গোর্খাদের এক একটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে দেওয়ার আবেদন জানান বিমল। আর এরপরই পাহাড়ের পায়ের তলায় শক্ত মাটি সরে গিয়েছে বিজেপির। অন্যান্য রাজনৈতিক দলগুলিও জলঘোলা করতে শুরু করেছে অস্তিত রক্ষার তাগিদে। 


মূলত বিমল হাতাছাড়া হওয়ায় গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে এবার   বাঙালিদের টার্গেটে রেখে ঘোলা জলে ছিপ ফেলে উস্কানি দিতে শুরু করেছে বিজেপি।আবেগ ও মগজ ধোলাই-ই বিজেপির একমাত্র কান্ডারি। এই বিষয়ে সোমবার শিলিগুড়ি হিলকার্ট রোডের দার্জিলিং জেলা তৃনমূল দলীয় কার্যালয় থেকে পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস একেবারে খোলাখোলি মন্তব্য করেন। তিনি সাফ জানান বাংলার ভৌগোলিক মানচিত্রে কিঞ্চিৎ পরিবর্তনে রাজি নয় তৃনমূল। 


দার্জিলিং বাংলার অঙ্গ ছিল ও ভবিষ্যতেও একইভাবে থাকবে। তিনি বিজেপিকে নিশানায় রেখে বলেন এরাই এসে মানুষে- মানুষে, ধর্মে ধর্মে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছে। ধর্ম জাতিভেদই একমাত্র রাজনীতির অঙ্গ চিরকালই তাদের, ওরা তাই করে এসেছে। চিরকালই মানুষে মানুষে, জাতিতে-জাতিতে ভেদাভেদ হোক সেটাই তাদের রাজনৈতিক এজেন্ডা।এরা এসেই বাঙালি, হিন্দিভাষী, আদিবাসী রাজবংশী, গোর্খাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে। দাঙ্গা বাধাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.