প্রকাশ্য দিনের আলোয় শ্যুট আউট মধ্যমগ্রামে, খুন প্রমোটর
দি নিউজ লায়ন ; ফের প্রকাশ্য দিনের আলোয় শ্যুট আউট মধ্যমগ্রামের রাজবাটী এলাকায়। জানা গিয়েছে, পেশায় প্রমোটার অশোক সর্দার নামে ওই ব্যক্তিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতি। খুব কাছ থেকে গুলি চালানোয় আত্মরক্ষার সুযোগ পাননি ব্যবসায়ী। বুকে পায়ে সহ শরীরে একাধিক জায়গায় গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে তাঁকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সকাল ১১টা নাগাদ একটি জমির পাঁচিল তোলার কাজ করছিলেন তিনি। সেসময় আচমকা বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। চোখের নিমেষে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল দুষ্কৃতিরা। এই ঘটনায় সুপারি কিলারদের কাজে লাগানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিস।
বিজেপির দাবি অশোক সর্দারের ছেলে বিজেপি করত। সেকারণেই অশোক সর্দারকে খুন করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাল্টা দাবি প্রমোটিং সংক্রান্ত বিবাদের কারণেই এই খুন।

Post a Comment