মেদিনীপুরের কর্ণগড় মহামায়া মন্দির প্রাঙ্গণ থেকে বঙ্গধ্বনি কর্মসূচি শুরু
দি নিউজ লায়ন ; গত ১৯ শে ডিসেম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শালবনি ব্লকের কর্ণগড় মহামায়া মন্দিরে পুজো দিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সেই কর্ণগড় মহামায়া মন্দির প্রাঙ্গণ থেকে বঙ্গধনি কর্মর্সূচী শুরু করল তৃণমূল কংগ্রেস।
ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা, তৃণমূল যুব কংগ্রেসের জেলা কমিটির কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী ,তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জীবন দাস, শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ ও ও শালবনি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ উষা কুন্ডু সহ আরো অনেকে। ওই এলাকার কয়েক শ গ্রামবাসী তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের হাতে রাজ্য সরকারের সাফল্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন। তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন শালবনির কর্ণগড় মন্দির এর উন্নয়নে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সেই মন্দিরে পুজো দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূলকে রুখে দেওয়ার ডাক দিয়েছিলেন।
তিনি বলেন এই এলাকার মানুষ তৃণমূলের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে। আমরা লোক দেখানো এই কাজ করিনা। প্রচার পাওয়ার জন্য এই এলাকায় এসে এক কৃষকের বাড়িতে অমিত শাহ খেয়ে ছিলেন। যারা কৃষকদের বঞ্চনা করছে কৃষি বিরোধী কৃষি বিল পাস করছে তারাই কৃষকদের বাড়িতে এসে খাচ্ছে।আমরা একদিন প্রচারের জন্য গরীব মানুষের বাড়িতে খেতে যায় না।
আমরা সারা বছর গরীব মানুষের পাশে থাকি, মানুষের বিপদে-আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। তাই মানুষ আমাদের সাথে রয়েছে। তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষের কাছে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন এবং তিনি বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি বিভেদের রাজনীতি শুরু করেছে। তাই বিজেপিকে এই এলাকা থেকে তিনি হটানোর ডাক দেন। তিনি বলেন বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে ,মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে।
তাই বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি তে বিশ্বাস না করে শান্তি ও উন্নয়নের প্রতীক তৃণমূলের পাশে থাকার জন্য তিনি আহ্বান জানান। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার মানুষের উন্নয়নে নজর দিয়েছেন। তেমনি এই এলাকার কর্ণগড় মহামায়া মন্দির এর উন্নয়নে নজর দিয়েছেন এর আগে কোন সরকার কর্ণগড় মহামায়া মন্দির এর উন্নয়নে নজর দেয়নি ।তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানান।

Post a Comment