দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মেদিনীপুর শহরে ডিএসও সংগঠনের মশাল মিছিল - The News Lion

দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মেদিনীপুর শহরে ডিএসও সংগঠনের মশাল মিছিল




দি নিউজ লায়ন ; সারা দেশজুড়ে কালা কৃষি আইন ২০২০বাতিলের দাবিতে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে সেই কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া  ডি  এস ও সংহতি সপ্তাহের ডাক দিয়েছে ৩ ডিসেম্বর থেকে ১০ ই ডিসেম্বর পর্যন্ত। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার  মেদিনীপুর শহরে ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কৃষকদের  পাশে থাকার সংহতি জানিয়ে মশাল মিছিলের আয়োজন করা হয়।


বুধবার সন্ধ্যে ছয়টার সময় মেদিনীপুর শহরে বিপ্লবী বিমল দাশগুপ্ত মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে সারা মেদিনীপুর শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে শেষ হয় এবং সেখানেই কৃষি আইনের প্রতিলিপিতে অগ্নিসংযোগ করা হয়।


মশাল মিছিলের উদ্বোধন করেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি  বিশ্বরঞ্জন গিরি। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাঁটা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তনুশ্রী বেজ,রনিতা পড়িয়া,সুজিত জানা প্রমুখ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.