রাজ্য জুড়ে জাঁকিয়ে বসেছে শীত
দি নিউজ লায়ন ; রাজ্য জুড়ে জাঁকিয়ে বসেছে শীত। বড়দিন পর্যন্ত জাঁকিয়ে চলবে শীত। আর শীতের দাপট চলতে থাকবে বছরের শেষ পর্যন্ত্কবে।এদিকে নকনে ঠাণ্ডার কবলে উত্তর ভারত। উত্তরাখণ্ডের যোশীমঠের তাপমাত্রা নেমেছে মাইনাস নয় ডিগ্রিতে। অন্যদিকে ১৪ দিন পরে খুলে দেওয়া হয়েছে শ্রীনগর-লাদাখ জাতীয় সড়ক। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশা ও বিহারের মতো রাজ্যগুলিতেও।
বিহারের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। ড়খণ্ডের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের খুব কম জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী দুই দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

Post a Comment