লিলুয়ায় ব্যবসায়ীকে মারধোর - The News Lion

লিলুয়ায় ব্যবসায়ীকে মারধোর




দি নিউজ লায়ন ; অসামাজিক কাজের প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। জখম অবস্থায় ব্যবসায়ীকে হাওড়া জেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে। এই হামলার ছবি সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে। জানা গেছে, শুক্রবার রাতে লিলুয়া এলাকায় ওই ব্যবসায়ীর উপর হামলা চালায় বেশ কয়েকজন মদ্যপ যুবক। 


বাড়ির উঠোনে মহেন্দ্র কুমার রাই নামের ওই ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর পরিবার সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরেই তাদের বাড়ির সামনে নেশার দ্রব্য বিক্রি হচ্ছিল। নেশার আসর বসছিল সেখানে। এরই প্রতিবাদ করায় ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার রাতে চড়াও হয় তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.