খড়্গপুরে দলীয় কার্যালয় এর উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ঝাপেটাপুরে দলীয় কার্যালয়ের শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার একাধিক কর্মসূচি পালনের উদ্দেশ্যে আসেন দিলীপ বাবু। এদিন বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে অভিনন্দন জানাতে দলীয় কর্মী, সমর্থকরা ঝাপেটাপুরে এসে ছিলেন।
দলীয় কার্যালয় উদ্বোধন করার পরই সভামঞ্চে উপস্থিত হয়ে তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতেই রাজ্যের শাসক দল তৃণমূলকে এক হাত নিয়ে একটার পর একটা তোপ দাগলেন তিনি। সভামঞ্চে উপস্থিত হয়ে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের ঘটনার কথা উল্লেখ করে তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে গেলেন।
দিলীপ ঘোষ বলেন "যারা ইট-পাটকেল মারছিল, তাদের বলছি আমারও টিপ খুব ভালো, নাকে, চোখে যেখানে বলবে সেখানেই নিশানা করে মারব। নামও ঠিক করে রেখেছি, তোমরা কোথায় থাকবে ঠিক করে নাও। মাটির তলায় লুকোলেও ইঁদুরের মতো লেজ টেনে বের করে মারব। ওখানকার তৃণমূলের নেতা শওকত মোল্লা সহ তার সাগরেদ দের সব গুন্ডামী বন্ধ করে দেবো।
আপনারা দেখবেন জানুয়ারি থেকে করোনা কেও খুঁজে পাওয়া যাবে না, আর তার সাথে সাথে তৃণমূল কেও খুঁজে পাবেন না। রাজ্যে ভোটের হাওয়ার সাথে সাথে দিদিমনির মাথাও গরম হচ্ছে, বিনাশ কালে বিপরীত বুদ্ধি, বুদ্ধি লোপ পেয়েছে দিদিমনির! যাকে নেতা করার চেষ্টা করছেন সেই খোকাবাবুকে পার্টির লোকেরা মানছেন না, বাংলার লোক তো দূরের কথা, প্রত্যেকদিন নিজেদেরই পার্টির এক এক জন বিস্ফোরক মন্তব্য করছে, জানিনা এই তৃণমূল পার্টিটা আর কতদিন টিকবে।

Post a Comment