কেন্দ্র কৃষি বিল যতক্ষণ না প্রত্যাহার করছে আমরা রাস্তায় নেমে লড়াই করবো, দাবি জ্যোতিপ্রিয়র
দি নিউজ লায়ন ; কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের প্রতিবাদে মঙ্গলবার বিকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভার কুমড়া পঞ্চায়েতের এক মহামিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। হাবরা বিধানসভার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে এ দিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায়।
হাবড়ার স্থানীয় কুমড়া বাজার থেকে মিছিল শুরু করে রুদ্রপুর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন খাদ্যমন্ত্রী। এদিন মিছিল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, কেন্দ্র সরকার যে সর্বনাশা বিল কৃষকদের জন্য করেছেন অতি অবশ্যই তা প্রত্যাহার করতে হবে। এই বিলের কারনে কৃষকরা ঠিকমত পয়সা পাবেন না। এদিন এলাকার ২৩ জন বিজেপি নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে যোগ দেন তৃণমূলে।

Post a Comment