পরিবহন দপ্তরে থাকাকালীন ৭২৫ কোটি টাকা দুর্নীতি করেছেন শুভেন্দু, অভিযোগ অখিল গিরির
দি নিউজ লায়ন ; পরিবহন দপ্তরের মন্ত্রী থাকাকালীন ৭২৫ কোটি টাকা দুর্নীতি করেছেন শুভেন্দু অধিকারী এমনই অভিযোগ রামনগরে তৃণমূল বিধায়ক অখিল গিরির। ২৩ডিসেম্বর তৃণমূলের নন্দীগ্রামের সভায় আসার পথে রামনগরে আক্রান্ত হন তৃণমূল কর্মী সমর্থকরা বিজেপি দুষ্কৃতী বাহিনী তাদের ওপর হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী এই ঘটনায় জখম হন এই হামলার প্রতিবাদে রবিবার মিছিল করেন অখিল গিরি সেখানেই শুভেন্দু সম্বন্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ আনেন তিনি।
রামনগরের বিধায়ক বলেন, এর তার নামে মিথ্যা অভিযোগ করে নিজের দুর্নীতি ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই নেতা ।অথচ শুধু পরিবহণ দফতরে তার ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারির ফাইল সামনে এসেছে।’’ শুভেন্দুর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘তৃণমূলে ছিলে, ১০ বছর ধরে পাইলট কার, হুটার বাজিয়ে গাড়ি নিয়ে ঘুরেছ। ৪০ জন পুলিশ পাহারা দিয়েছে। দল তোমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। দলের খেয়ে বড় হয়েছ।এখন বেইমানের মত মিথ্যা অভিযোগ তুলে দলকে হেয় করার চেষ্টা চালাছো"?
শুভেন্দুকে তার হুঁশিয়ারি যে বিশ্বাসঘাতকতা তৃণমূলের সঙ্গে এবং পূর্ব মেদিনীপুরের মানুষের সঙ্গে শুভেন্দু করেছেন তার যোগ্য জবাব দেবেন পূর্ব মেদিনীপুরের জনতা জেলার সবকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে বলে দাবি করেন তিনি।

Post a Comment