মেদিনীপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে চুরি
দি নিউজ লায়ন ; মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম চুরির ঘটনা ঘটে। চুরির পরে দুস্কৃতিরা এটিএম কাউন্টারে আগুন লাগিয়ে সমস্ত কিছু পুড়িয়ে দেওয়ার ঘটনাও দেখতে পায় কোতোয়ালী পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান চুরির পরে প্রমাণ লোপাট করতে আগুন লাগিয়ে থাকতে পারে।
মেদিনীপুর শহরের কুইকোটা বাজার এলাকাতে প্রধান রাস্তার পাশেই দুটি ব্যাংকের দুটি এটিএম কাউন্টার রয়েছে। একটি অ্যাক্সিস ব্যাঙ্ক ও অপরটি এস বি আই ব্যাংক।বৃহস্পতিবার সকালে আক্সিস ব্যাংকের এটিএম কাউন্টারে পরিষ্কার করতে গিয়ে শাটার তুলতেই সাফাই কর্মী দেখতে পান পুরো এ টি এম মেসিনটি পুড়ে কালো হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি খবর দেন বিভাগীয় দপ্তরে।
খবর পেয়ে সেখানে হাজির হয় কোতয়ালী থানার পুলিশ। পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায় এটিএম মেশিন ভাঙ্গা এবং আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাউন্টারের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে কালো হয়ে গিয়েছে। নিরাপত্তা রক্ষীর বর্ণনা অনুসারে ঘটনার পর সকাল বেলা বাইরে থেকে এটিএম এর শাটার লাগানো ছিল। পাশেই দুটি তালা অক্ষত অবস্থায় খোলা পড়েছিল।
এরপর পুলিশ কর্তারা ওই কাউন্টারের উল্টোদিকে থাকা সিসিটিভিতে পরীক্ষা করলে চুরির ঘটনার অস্তিত্ব বুঝতে পারেন। তবে পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে ওই এটিএম চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment