শীলভদ্র দত্ত তৃণমূল ছাড়ায় দলের কোনও ক্ষতি হবে না, বললেন জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়ন ; এদিন সকালেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে দলত্যাগ করেছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। শীলভদ্র দত্ত তৃণমূল ছাড়ায় দলের কোনও ক্ষতি হবে না বলেই জানালেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত আমার ভালো বন্ধু ছিলো।
এদিন তৃণমূল থেকে ইস্তফা দেওয়ায় আমার মনে হয়েছে, এইসব বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। যে বন্ধু পদে পদে বেইমানি করে, যে বন্ধু নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য দলে যোগ দেয় সে আবার কিসের বন্ধু? এমন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো।
এদিন জ্যোতিপ্রিয় শীলভদ্র দত্তের অসুস্থতা থাকার কথা উল্লেখ করে বলেন, উনি অসুস্থ থাকাকালীন ওকে আমি কোন টাকা দিই নি।শুধুমাত্র ভালোবাসা দিয়েছিলাম। বারংবার খোঁজ নিয়ে উনি যাতে ভালো চিকিতসা পান সেজন্য আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম। ওটা আমার দায়বদ্ধতা ছিল তাই। তিনি তার দায়বদ্ধতা দেখিয়েছেন। এক্ষেত্রে আমার বলার কিছুই নেই।
শুক্রবার হাবরা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রা করার মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Post a Comment