শিলিগুড়িতে ১০টাকায় পেট পুরে জন আহারের ক্যান্টিন তৈরি করতে চলেছে রাজ্য
দি নিউজ লায়ন ; ১০টাকায় পেট পুরে জন আহারের পরিকল্পনা রাজ্য সরকারের। শিলিগুড়িতে অন্নপূর্ণা কমিউনিটি কিচেনের মাধ্যমে জন আহারের পরিকল্পনা। শিলিগুড়ি শহরে নিত্যদিন কাজের সূত্রে প্রচুর মানুষ ভিড় করেন। বাইরে থেকে কর্মসূত্রে নিত্যদিন প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত। পাশাপাশি রয়েছে ফুটপাত ব্যবসায়ি ও বসবাসকারীরা।
তাই এবারে একেবারে সামান্য অর্থে পেট পুরে ক্ষুদা নিবারনের ব্যবস্থা করছে রাজ্য।সম্পূর্ণ সুস্বাস্থ্যকর নিরামিষ আহার মিলবে শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। রাজ্যের নিজস্ব ক্যান্টিনে মিলবে ১০টাকার বিনিময়ে পেট পুরে খাবার। সোমবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী গৌতম দেব বলেন ভাত,ডাল, সবজি সম্পূর্ণ সুস্বাস্থ্যকর খাবার একেবারে যতসামান্য মূল্যে মিলবে এই ক্যান্টিনে।বেসরকারি সংস্থাকে দিয়ে ক্যান্টিনের খাবার প্রদানের দায়িত্ব দেওয়া হবে।
তিনি বলেন শিলিগুড়িতে প্রচুর মানুষ প্রতিদিন বাইরে থেকে আসেন। পাশাপাশি বহু দিন মজুর শ্রমিকরাও রয়েছে। জংশন এলাকায় এই ক্যান্টিনটি হলে বহু মানুষের সুবিধে হবে। তিনি বলেন পূর্বে এক জেলাশাসকের সময়তে এই ভাবনা নেওয়া হয়। পুরোনো বিভিন্ন প্রকল্প নেড়েচেড়ে দেখছি। দ্রুত এই প্রকল্প রূপায়ণের দিকেই এগোচ্ছি আমরা।

Post a Comment