মোদিকে উতখাত করে উত্তরবঙ্গ থেকে মমতাকে সর্বোচ্চ আসন উপহারের অঙ্গীকার বিমলের
দি নিউজ লায়ন ; মোদিকে উৎখাত করে উত্তরবঙ্গ থেকে মমতাকে থেকে সর্বোচ্চ আসন উপহারের অঙ্গীকার জনসভা থেকে বিমলের। দার্জিলিং সাংসদ রাজুকে প্রকাশ্যেই বেঈমান তকমা বিমলের। রবিবার সকাল থেকে শিলিগুড়ি ইন্দিরা গান্ধী ময়দানে ভিড় জমতে থাকে। কানায় কানায় এদিন ভরে ওঠে সভাস্থল। মাঝপথে বিমল গুরুংয়ের ট্রেন আটকে পড়ায় সড়ক পথে রওয়না দিয়ে বিকেল ৪টার পর জনসভায় এসে পৌঁছান বিমল গুরুং।
তবে অনির্দিষ্ট সময় বিমলের প্রতীক্ষায় অবিচল থাকে সমর্থকেরা। এদিন জনসভার শুরু থেকেই সরাসরি বিজেপি ও নরেন্দ্র মোদির মিথ্যে প্রতিশ্রুতির কাচ্চা চিটঠা তুলে ধরেন গোর্খা জনমুক্তি মোর্চার অধ্যক্ষ বিমল গুরুং। তিনি বলেন বিজেপি ভোট যন্ত্র হিসেবে গোর্খাদের ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদি বলেছিল গোর্খার স্বপ্ন আমার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে।পাহাড়ের ১১টি জনজাতিকে স্বীকৃতিও দেননি।
এবারে ভোট চাইতে এলে তাদের আগে তা পূরণ করতে হবে।নিজের অন্তর্ধান পর্ব মনে করে তিনি বলেন সাড়ে তিন বছর কিভাবে থেকেছি কেউ খোঁজ নেয়নি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই প্রতীক্ষার অবসান হয়েছে। তার চোখের কোন বেয়ে নেমে আসে জল। তিনি বলেন মোদিকে জবাব দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছি।
বিমলের সাফ হুঁশিয়ারি, এক একটা ভোট তৃণমূলে দিয়ে মোদিকে জবাব দেবো। এক একটা ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুঁলিতে পড়বে। নরেন্দ্র মোদি গোর্খাদের তুচ্ছ করেছে। দার্জিলিং সাংসদ রাজু বিস্টকেও এদিন এক কিঞ্চিত ছেড়ে কথা বলেননি তিনি। তিনি বলেন
রাজুকে ইস্তফা দিতে হবে।তার চ্যাপ্টার ক্লোজড। উনি নিজের জাতির কথা চিন্তা করেননি, নিজ জাতির মানুষদের সঙ্গে বেইমানি করেছেন।এখন রামায়ণের যুদ্ধ শুরু হবে প্রকাশ্যে জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি বিমলের।অন্যদিকে বিনয় তামাং ও অনিত থাপার দুর্নীতি হিসেব নিকেশ তুলে সতর্ক বার্তা বিমলের। এদিকে বিনয়ের নাম না করে তিনি বলেন পাহাড়ে একজন দুজন নেতা আছে যারা ঘোটলার রাজনীতি করছে। পিএমজি,জিটিয়ের ১৭কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই টাকা আমজনতার টাকা তাদেরকে ফেরত দিতে হবে।

Post a Comment