ঘরোয়া ক্রিকেটের শিরোপা জিতল তপন মেমোরিয়াল, ফাইনালে হার মানল মোহনবাগান - The News Lion

ঘরোয়া ক্রিকেটের শিরোপা জিতল তপন মেমোরিয়াল, ফাইনালে হার মানল মোহনবাগান




শুভব্রত মুখার্জি ; 

‌তপন মেমোরিয়াল:‌ 

১৪৫/‌৬

(‌শাহবাজ ৫১, 

আকাশদীপ ২/‌১৫)‌


 মোহনবাগান:‌ 

১১২/‌১০ 

(‌অনুষ্টুপ ৪৬, শাহবাজ ৫/‌১০)‌

করোনা পরবর্তীতে মরসুমটা মোহনবাগান ক্লাবের জন্য ভাল যাচ্ছে। আইএসএলে ও তাদের পারফরম্যান্স ভাল । আর ঘরোয়া ক্রিকেটে ও তাদের শুরুটা ভালো হয়েছে। এই মরসুমের প্রথম টুর্নামেন্ট  সিএবি আয়োজিত বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ লিগের ফাইনালে তারা পৌঁছে ও গেছিল। যদি ও শেষ রক্ষা তারা করতে পারল না। তপন মেমোরিয়ালের কাছে ৩৩ রানে হেরে গেল মোহনবাগান।


ম্যাচটি তপন মেমোরিয়াল পকেটস্থ করল মূলত তাদের অধিনায়ক শাহবাজ আহমেদের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স এর উপর ভিত্তি করে। ম্যাচে রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় মোহনবাগান। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার এবং সবুজ মেরুনের ওপেনার বিবেক সিং লড়াই চালিয়ে ও শেষরক্ষা করতে পারলেন না। ফলে ইডেনের  নৈশালোকে ব্যর্থতার সম্মুখীন হতে হল মোহনবাগান দলকে।


আজ বুধবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহনবাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ৪০ রানে ৪ উইকেট পড়ে ও গেছিল তপন মেমোরিয়ালের। তখন সবাই ভেবেছিল ম্যাচটা হয়ত একপেশে হতে চলেছে। কিন্তু এরপরই শাহবাজ এবং কাইফ আহমেদের জুটি ম্যাচ ঘুরিয়ে দেন । ৪১ বলে ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেন শাহবাজ। ৩৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন কাইফ। ফলে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৫ রান তোলে তপন মেমোরিয়াল। দু’‌টি করে উইকেট পান আকাশদীপ এবং রাজকুমার পাল। 


১৪৬ রান তাড়া করতে নেমে দলীয় ২১ রানে আউট হন অঙ্কুর পাল (‌৭)‌। ঋত্বিক চট্টোপাধ্যায়ও (২‌) বেশিক্ষণ উইকেটে টেকেননি‌। এরপর বিবেক সিং এবং অনুষ্টুপ মজুমদার খেলা ধরেন। তবে ১০.‌৩ ওভারে রমেশ প্রসাদের বলে বিবেক আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাগান ব্যাটিং লাইন আপ। অনুষ্টুপ শেষপর্যন্ত করেন ৩২ বলে ৪৬ রান।আর কোনও বাগান ব্যাটসম্যানই দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। শেষপর্যন্ত ১৮ ওভারে ১১২ রানে অলআউট হয়ে যায় মোহনবাগান। মাত্র ১০ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন শাহবাজ আহমেদ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.