মালদায় সরকারি জমি বেআইনিভাবে দখলের অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে হুঁশিয়ারি পুরসভার - The News Lion

মালদায় সরকারি জমি বেআইনিভাবে দখলের অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে হুঁশিয়ারি পুরসভার




দি নিউজ লায়ন ;  একটা সময় মালদা শহরের প্রাতঃভ্রমণ করে বাঁধের রাস্তার দু'পাশে দাঁড়িয়ে বসে বিশ্রাম নিতেন সাধারণ মানুষ। আর এখন সেই বাঁধের ধার বরাবর সরকারি জায়গা লক্ষ লক্ষ টাকায় বিক্রি করছে স্থানীয় জমি মাফিয়ারা বলে অভিযোগ উঠেছে। এমনকি প্রতিমাসে মাসোহারাও নেওয়া হচ্ছে ওইসব এলাকার দোকান থেকে বলে অভিযোগ।  হোটেল থেকে গাছের দোকান, স্টেশনারি, মুখরোচক খাবার দোকান তো রয়েছেই। 


তার সঙ্গে চুল, দাড়ি কামানোর সেলুন, টোটো স্ট্যান্ড সমস্ত জায়গায় এইভাবে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার একাংশ বাসিন্দাদের অভিযোগ, কারা রাতের অন্ধকারে পাকা দেওয়াল, টিনের ছাদের সেট দিয়ে এভাবে বাঁধের সরকারি জায়গায় ঘর তুলছে এবং সেটা রাতারাতি দখল হয়ে যাচ্ছে। ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন নিহার ঘোষ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। 


বাধের রাস্তার সরকারি যেসব জায়গা দখলের অভিযোগ উঠেছে, সেখানে আদালত , পুরসভার জায়গা রয়েছে। কোনভাবেই সরকারি জায়গা কেউ দখল করতে পারে না। কিভাবে এত বড় জায়গা দখল হচ্ছে। তা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগামীতে প্রশাসনের সাথে বৈঠক করে উচ্ছেদ অভিযানের ব্যবস্থা নেওয়া হবে।


ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, এমনিতেই ফুটপাত দখল নিয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে। তার ওপর বাঁধের রাস্তায় ধারে জমি বেআইনিভাবে বিক্রি করে দোকান তৈরি করা হচ্ছে। এর জন্য নাকি মাসোহারাও দিতে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নিয়ে উচ্ছেদ অভিযানে নামা হবে।


ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার জানিয়েছেন, বেআইনি জবরদখল কোনও ভাবে বরদাস্ত করা হবে না। শহরের যানজট পরিস্থিতি ঠেকাতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাঁধ রোডের এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাস্তার ধারে জায়গা কিভাবে দখল হচ্ছে , কারা সেখানে দোকান বসাচ্ছে অবশ্যই সেটি তদারকি করে দেখা হচ্ছে। ওই এলাকায় উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.