ডোমজুড়ে তৃণমূল উপপ্রধানের বাড়িতে হামলা
দি নিউজ লায়ন ; তৃণমূল উপপ্রধানকে মারধরের পাশাপাশি তার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ডোমজুড় থানা নারনা এলাকায়। ঘটনায় ত্ৃণমূলের পক্ষ থেকে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, শনিবার রাতে নারনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তী তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপরে হামলা চালায়। অভিযোগ বুবাই কে বাঁচাতে তার ভাই আসলে তাকেও মারধর করে দুষ্কৃতীরা। বুবাই চক্রবর্তীর পরিবারের অভিযোগ দুষ্কৃতীরা বুবাইকে মারধরের পাশাপাশি বাড়িতেও হামলা চালায় এবং গাড়িতে ভাঙচুর করে। পরে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
ঘটনা সম্পর্কে জেলা পরিষদের কর্মাধক্ষ্য দুষ্কৃতীদের দলীয় নেতার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন দুষ্কৃতীরা শুধুমাত্র উপপ্রধানকেই করেনি পাশাপাশি আরও বেশ কয়েকজন স্থানীয় তৃণমুল কর্মীকে মারধর করেছে এবং তাদের বাড়িতে হামলা চালিয়েছে। তার দাবি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর এই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে এই হামলা।
যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।বিজেপির হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা জানান বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষের ঘর তৈরি করে ঘর ভাঙ্গে না। তৃণমূল মিথ্যে অভিযোগ করছে। তার দাবি শনিবারের ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

Post a Comment