৭০ বছর পর ঐতিহাসিক সাফল্য ভারত সরকারের, অশোকনগরে এসে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী - The News Lion

৭০ বছর পর ঐতিহাসিক সাফল্য ভারত সরকারের, অশোকনগরে এসে জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী


দি নিউজ লায়ন ;   ৭০ বছর ধরে ভারত সরকার তেলের খোঁজ চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।  ১৯৪৯ সাল থেকে ভারত সরকার খোঁজা শুরু করে, এরপর ষাটের দশক থেকে ওএনজিসি দেশের বিভিন্ন প্রান্তে তেলের খোঁজ শুরু করে। কিন্তু বড় কোন সাফল্য  দেখতে পাইনি ভারত সরকার। মোদি সরকারের নেতৃত্বে ২০১৪  সালে সরকার আরও জোর দিতে শুরু করে খনিজ তেলের ওপর। 


এরপরই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাইগাছি এলাকায় শুরু হয় খননের কাজ। প্রথম পর্যায় কাজ এগোনোর পর রবিবার সকালে উত্তর ২৪ পরগনার অশোক নগর বাইগাছি এলাকায় আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী  নিজে হাতে খনিজ তেল উপাদন এর কাছে গিয়ে হাত দিয়ে দেখে জানান, উকৃষ্টমানের তেল এই এলাকা থেকে পাওয়া যাচ্ছে। এরপর এই তেল হলদিয়াতে  নিয়ে গিয়ে সংশোধন করা হবে বলে জানান মন্ত্রী। 


ছাড়া তিনি জানান, স্থানীয় উন্নতির ক্ষেত্রে একধাপ নতুন পালক হয়ে উঠবে এই অশোকনগরের খনিজ তেল উপাদন কেন্দ্র। তিনি বলেন, আগামীতে  আরো দুধাপে জায়গা নিয়ে আরো বড় প্লান্ট তৈরি করা হবে। স্থানীয় যুবকদের কর্মস্থল আরো বাড়বে বলে তিনি দাবি করেন। এছাড়াও রাজ্যের অর্থনীতি আরো ভালো তৈরি হবে তিনি বক্তব্যে জানান।


 পশ্চিমবাংলার অশোকনগর কেন্দ্রের যে তেল উপাদন হচ্ছে তা উকৃষ্টমানের তেল এখান থেকে দেশের বিভিন্ন রাজ্যে তেল সাপ্লাই করা হবে। এর জন্য তিনি ধন্যবাদ জানান স্থানীয় ওএনজিসি কর্মীদের। মন্ত্রী জানান,  স্থানীয় মানুষদের সাহায্য অত্যন্ত জরুরী এছাড়াও এখানে যে ট্রাক বা যোগাযোগ ব্যবস্থা হবে তার ফলে স্থানীয় যুবকদের কর্মস্থল বাড়বে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.