উগান্ডায় নৌকাডুবি, ২৬ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সীমান্তে আলবার্ট হ্রদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। বিবিসির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। হঠাৎ বাতাসের গতিবেগ পরিবর্তন ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানান উগান্ডার নৌবাহিনীর কর্মকর্তা স্যামুয়েল ওনিয়াঙ্গো।
প্রতিবেদনে স্থানীয় জনপ্রতিনিধি আশরাফ ওরোমো বরাতে জানা যায়, প্রবল বাতাসে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কমপক্ষে ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত আর কাউকে খুজে না পেয়ে উদ্ধার কাজ বন্ধ রেখেছে উদ্ধারকারীরা। ২৩ ডিসেম্বর বুধবার উগান্ডার এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল নৌকাটি। উগান্ডা ও কঙ্গো উভয় দেশের মানুষ নৌকায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি টেচোভিডং।
পূর্ব কঙ্গোর ইটুরি প্রদেশের ওয়াংগানো চিফডমের সভাপতি ভিটাল আদুবাঙ্গা জানান, রাতে নৌকা চলাচল নিষিদ্ধ করা হলেও তা উপেক্ষা করায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে। এর আগে ২০১৪ সালে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে একটি লঞ্চডুবে যায়। ওই সময় আড়াইশর বেশি শরণার্থীর প্রানহানি ঘটে। ২০১৬ সালে ক্রিসমাসের সময় উগান্ডার একটি ফুটবল দলের ৩০ সদস্যসহ একটি নৌকা ডুবে যায়।

Post a Comment