বড়দিনে মাতলো শিলিগুড়ির বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি পার্ক
দি নিউজ লায়ন ; বড়দিনের আট থেকে আশি সকলকে নিয়ে মাতলো শিলিগুড়ির বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি পার্ক। উপচে পড়া ভিড় ছিল এদিন বেঙ্গল সাফারি জুড়ে। সাফারিতে পর্যটকদের খোশ মেজাজেই বড়দিনে দেখা দেয় রয়াল বেঙ্গল বিভানও। খুদে রয়্যাল বেঙ্গল কিকা রিকাও খুনসুটিতেও ধরা দেয় পর্যটকদের কাছে।
শুক্রবার ডিরেক্টর বাদল দেবনাথ জানান করোনার দীর্ঘ লকডাউন পরপরই বেঙ্গল সাফারি খোলার পর থেকেই পর্যটকদের ভিড় হচ্ছিল তবে বড়দিন ও নিউ ইয়ার ইভে অন্যান্য বছরের তুলনায় এবারে কতটা আগ্রহ দেখাবে পর্যটকেরা তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে বড়দিনেই সেই সংশয় দূর করে ভিড় আছড়ে পড়ে বেঙ্গল সাফারিতে।

Post a Comment