কাকার অ্যাসিড আক্রমণ, আক্রান্ত প্রতিবাদী ভাইজি - The News Lion

কাকার অ্যাসিড আক্রমণ, আক্রান্ত প্রতিবাদী ভাইজি




দি নিউজ লায়ন ;  শত চেষ্টা করেও শেষ রক্ষা হল না। তাই গুণধর কাকা নিজে তার প্রতিবাদী স্কুলছাত্রী ভাইজিকে অ্যাসিড আক্রমণ করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হল প্রতিবেশীদের হাতে।মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত মোহনবাগান পাড়া এলাকায় এ ঘটনায়়় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বর্তমানে হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ঐ স্থানীয় কলেজের বিএ প্রথম বর্ষের পড়ুয়া।  


ঘটনার পরই কোন ধারায়় কাকা নিশান শেখ এলাকা ছেড়ে পালাতে যাওয়ার সময় উত্তেজিত জনতার হাতে ধরা পড়ে। পুলিশ তাকে এসে গ্রেপ্তার করে। শেষ পাওয়া খবরে জানা যায় ধৃতকে পুলিশি হেফাজত চেয়ে জামিন অযোগ্য ধারায় বুধবার আদালতে তোলা হবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক ধরে অভিযুক্ত নিশান শেখের সঙ্গে এসিড আক্রান্ত কলেজ ছাত্রীর বাবা বিশু শেখ(নাম পরিবর্তিত) সঙ্গে বাড়ির পাশের রাস্তা নিয়ে বিবাদ চলছিল। 


সম্প্রতি বিষয়টি নিয়ে মামলা চলছে। এরইমধ্যে আচমকা বাড়ির পাশের রাস্তা নিয়ে বিবাদ শুরু করে নিশান।শুরু হয়ে যায় দুই পরিবারের মধ্যে তুলকালাম বাড়িতে সেই সময় এসিড আক্রান্ত ওই ছাত্রী বাবা না থাকায় তার মাকে নিশান গালিগালাজ ও পরে শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা করে।এমন সময় মাকে অপমানিত হতে দেখে প্রতিবাদে রুখে দাঁড়ায় ওই কলেজছাত্রী তুহিনা বেগম (নাম পরিবর্তিত)। প্রথমে কাকা নিশান তাদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। 


সবকিছু মিটে যায় সাময়িকভাবে। তারপরে সকলের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরিবারের জন্য রান্না করতে থাকে তুহিনা। এমন সময় সুযোগ বুঝে ওই গুণধর কাকা পিছন দিক থেকে এসে জানালা দিয়ে এলোপাতাড়িভাবে ভাইজি কে তাক করে অ্যাসিড ছুটতে থাকে। এতেই গুরুতরভাবে জখম হয় ওই ছাত্রী। 


মুখ ও গলার বিভিন্ন অংশ পুড়ে যায়। সুযোগ বুঝে এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নিশান। উত্তেজিত মুর্শিদের হাতে পালানোর সময় ধরা পড়ে যায় সে।এমন গুণধর কাকার কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে ভাইজি থেকে শুরু করে তার পাড়াপড়শি  সকলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.