বাসন্তীতে মানুষের পাশে,মানুষের সাথে বারুইপুর জেলা পুলিশ - The News Lion

বাসন্তীতে মানুষের পাশে,মানুষের সাথে বারুইপুর জেলা পুলিশ




দি নিউজ লায়ন ;  বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘর্ষে খবরের শিরোনামে উঠে আসে বাসন্তী নাম।আর সেই সুন্দরবনের বাসন্তী থানার মাঠে  বারুইপুর পুলিশ জেলা ও বাসন্তী থানার আইসি আব্দুর রোব খানের উদ্যোগে এক সামাজিক অনুষ্ঠানের আয়োজন হয়। সোমবার বিকালে বাসন্তী ব্লকের সর্বস্তরের মানুষে পাশে এবং মানুষের সাথে থাকার আহ্বান জানিয়ে বাসন্তী থানার গ্রাউন্ডে বাসন্তী থানার উদ্যোগে বারুইপুর পুলিশ জেলার পুলিশ এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন।



এদিন অনুষ্ঠানে বাসন্তী ব্লকের সর্বস্তরের সর্বধর্মীয় মানুষের সমাগম হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন,বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু,ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার,বাসন্তী থানার আইসি আব্দুর রব খান,বাসন্তী কেন্দ্রের বিধায়ক গোবিন্দ চন্দ্র নস্কর,বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,বিশিষ্ট প্রাবন্ধিক প্রভুদান হালদার,প্রাক্তন শিক্ষক কান্তিলাল দেবনাথ প্রমুখ।



অনুষ্টান মঞ্চে এলাকার তিনজন কৃতি ছাত্র কে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ১২৫ জন দুঃস্থকে বস্ত্র,২০০ জন কে শীতের কম্বল,তিনজন প্রতিবন্ধী কে গাড়ি এবং প্রায় শতাধিক দুঃস্থ ছাত্র ছাত্রীদের কে পড়াশোনার সামগ্রী দেওয়া হয়।বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন সাধারণ মানুষের পাশে সদাসর্বদা পুলিশ প্রশাসন রয়েছে।আগামী দিনেও এমন কর্মযঞ্জের মধ্যদিয়ে সাধারণ মানুষের সাথে এবং পাশে থাকব।এদিকে দুঃস্থ মানুষজন এমন ধরনের কাজে খুবই খুশি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.